বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৩:১৯

চাঁদে বেড়াতে যাবেন? চমকে উঠলেন তো! হ্যাঁ রেলগাড়িতে চড়ে এবার চাঁদ পর্যবেক্ষণ করার কথা ভাবছেন নাসা। আস্ত একটা রেলস্টেশন তৈরি হচ্ছে চাঁদে। আপনি হয়তো ভাবছেন চাঁদের মাটি যেখানে স্বপ্ন সেখানে রেলগাড়ি হবে কীভাবে ? আপনার এই প্রশ্নের উত্তরে নাসা জানাচ্ছে চাঁদে রেল গাড়ি ঝিক ঝিক করে চলবে।

গবেষণার স্বার্থে অনেক অসম্ভব কে সম্ভব করে দেখিয়েছে বিজ্ঞানী মহল। যেখানে মানুষ কখনো কল্পনা করে নি যে চাঁদে যাবে। সেখানকার মাটি ছোঁবে। সেখানকার পাথর জল নিয়ে গবেষণা চলবে। কিন্তু সত্যই তো তাই হয়েছে। এখন চাঁদে যাবার নাম শুনলে মানুষ আশ্চর্য হয় না। চাঁদ বসবাসের যোগ্য কিনা তাও নিয়ে ভাবতে শুরু করছে সকলে।

এমতবস্থায় নাসা জানিয়েছে, চাঁদে রেলস্টেশন বানিয়ে, রেললাইন বসিয়ে সেখানে ‘ট্রেন’ চালাবে তারা। তবে সেই রেল-পরিকল্পনা পৃথিবীর চেয়ে খানিক আলাদা বটে। চাঁদের ট্রেনেও ‘যাত্রী’ থাকবে, তবে তারা মানুষ নয়। না কোন এলিয়েনও নয়। থাকবে রোবট।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চাঁদের ট্রেনে বহন করা হবে বিভিন্ন পেলোড। চন্দ্র অভিযানগুলিতে পৃথিবী থেকে বিবিধ পেলোড পাঠানো হয় চাঁদে। সেগুলির মাধ্যমেই সেখানে গবেষণার কাজ চলে। সেই পেলোড এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহণের কাজ করবে চাঁদের ‘রেলগাড়ি’।

চাঁদে রেলগাড়ি সত্যিই তাহলে তৈরি হতে চলেছে ! এই প্রসঙ্গে নাসা জানিয়েছে, তাঁদের এই পরিকল্পনার নাম ‘ফ্লোট’ (ফ্লেক্সিব্‌ল লেভিটেশন অন এ ট্র্যাক)। এতে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করা হবে। সেগুলি শুধু ফিল্ম ট্র্যাকের উপরে ভাসবে। চাঁদের মাটির ধুলোবালি সরিয়ে দেবে এই রোবট। নাসা জানিয়েছে, চাঁদের ধুলোভরা, রুক্ষ মাটিতে স্বয়ংক্রিয় ভাবে কাজ করবে ‘ফ্লোট’। এটি এখনও পরিকল্পনার পর্যায়েই রয়েছে। তবে তাড়াতাড়ি এটি বাস্তবায়ন হতে চলেছে বলে জানিয়েছে নাসা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর