বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাঠে ফিরলেন মেসি, জয় পেল মায়ামি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৩:০০

লিওনেল মেসি নেই মানে মায়ামির জয়ও নেই। মেজর লিগ সকারে (এমএলএস) আগের ম্যাচেই অরল্যান্ডো সিটির বিপক্ষে সেটা দেখা গিয়েছিল। এক ম্যাচ বাদেই মেসি ফিরলেন, মায়ামিও জিতলো। ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির জয়টি ১–০ গোলে। যোগ করা সময়ে মায়ামিকে জয়সূচক গোলটি এনে দেন লিওনার্দো কাম্পানা।

রোববার (১৯ মে) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের পুরোটা সময় জুরে দাপট দেখালেও প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারেনি মায়ামি। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো গোলশূন্য ড্রয়েই শেষ হবে। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চমক দেখান কাম্পানা। সার্জিও বুসকেটসের বাড়ানো বল ধরে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন ইকুয়েডরিয়ান এ ফরোয়ার্ড।

ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে প্রতিপক্ষের রক্ষণে হামলে পড়ে মায়ামি। মেসি–লুইস সুয়ারেজদের পাসিং ফুটবলের বিপরীতে ডিসি ইউনাইটেড চেষ্টা করে রক্ষণ সামলে প্রতি–আক্রমণের। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলোয়াড়দের ভারসাম্য ধরে রাখাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

ম্যাচের প্রথমার্ধে একটি ভালো সুযোগ পেয়েছিলেন মেসি। ডিসি ইউনাইটেডের বক্সের বাইরে সুয়ারেজ ফাউলের শিকার হলে ফ্রি–কিক পায় মায়ামি। তবে মেসির শট প্রতিহত হয় ডিসি ইউনাইটেডের খেলোয়াড়দের গায়ে লেগে। প্রথমার্ধে বলার মতো আর কোনো সুযোগ পায়নি মায়ামি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য ভালোই খেলছিল ডিসি ইউনাইটেড। কয়েকটি সুযোগও তৈরি করে তারা। তবে ধীরে ধীরে মায়ামি মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৭০ মিনিটে আবারও মেসির মিস। তার দূরপাল্লার শট চলে যায় বারের ওপর দিয়ে। অবশেষে ম্যাচের শেষ দিকে ডিসি ইউনাইটেডের রক্ষণাত্মক ফুটবলের সুযোগ কাজে লাগিয়ে তিন পয়েন্ট তুলে নেয় মায়ামি।

এই জয়ে ১৫ ম্যাচ শেষে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই থাকল মায়ামি। ১৫ ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ২ হারে মায়ামির পয়েন্ট এখন ৩১।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর