বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাইডেন-ট্রাম্পের বাকযুদ্ধ

ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত, গণতন্ত্রের জন্য হুমকি বাইডেন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১২:৫৩

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকযুদ্ধ দেখা গেলো। শনিবার (১৮ মে) জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেন বলেন, ট্রাম্প একজন ‘বিকৃত মস্তিষ্কের’ মানুষ। অন্যদিকে, রোববার (১৯ মে) টেক্সাসের ডালাসের একটি অনুষ্ঠানে বাইডেনকে জটিল ও মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেন ট্রাম্প।

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শক্তিশালী ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ)’ অনুমোদন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ মে) হাজার হাজার এনআরএ সদস্যের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হলেন বাইডেন। এই ডেমোক্র্যাট নেতার মধ্যে ভালো কিছু নেই।

এদিকে, জর্জিয়ার একটি অনুষ্ঠানে জো বাইডেন বলেন, আমাদের গণতন্ত্র ঠিক পথেই রয়েছে। ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, আমার প্রতিপক্ষ কোনোভাবেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত নয়। তিনি এরই মধ্যে হেরে গেছেন। ট্রাম্প কেবল ২০২০ সালে হেরে যাওয়ার কষ্টেই আচ্ছন্ন নন, আসন্ন নির্বাচনেও পরাজয়ের ভয়ে রয়েছেন।

বাইডেন আর বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিতে নয়, প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়াচ্ছেন। আমরা তাকে প্রেসিডেন্ট হতে দিতে পারি না। ট্রাম্প ক্ষমতায় এলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আমাদেরই জিততে হবে ও তা আমার জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর