শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিভিন্ন স্থানে বৃষ্টি আর মেঘ, কারণ বলল আবহাওয়া অফিস

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১২:৩১

আজ রোববার (১৯ মে) সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের প্রায় সর্বত্র আজ বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ (১৯ মে) সকাল নয়টার সময় আবহাওয়া অফিস পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এই মেঘলা আকাশ আর বৃষ্টি কি লঘুচাপের কারণে—প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ বলেন, এখনো লঘুচাপ সৃষ্টি হয়েছে, তা বলা যায় না। আসলে ভারতের কেরালার উপকূলে এক বিস্তৃত মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই বাংলাদেশের বিভিন্ন স্থানে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ তা কমে যেতে পারে।

আজ দেশের পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত এপ্রিল মাসজুড়ে দেশে একটানা তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসের প্রায় শুরু থেকে বৃষ্টির পর সেই তাপপ্রবাহ কমে যায়। তবে ১৩ মে থেকে আবার তাপপ্রবাহ শুরু হয়। গতকাল (১৮ মে) থেকে সেই তাপপ্রবাহ কমে যেতে শুরু করে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায়, ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯০ মিলিমিটার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর