বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সৌদি আরবে প্রথমবার সাঁতারের পোশাকের ফ্যাশন শো অনুষ্ঠিত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ মে ২০২৪, ১৭:০৩

সৌদি আরবে শুক্রবার (১৭ মে) প্রথমবারের মতো সাঁতারের পোশাক পরিহিত মডেলদের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। যে দেশে এক দশকেরও কম আগে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ছিল, সেখানে এ রকম পদক্ষেপে অনেকের কাছেই অবাক করার মতো।

মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের কাজ নিয়ে এই পুলসাইড শোতে অধিকাংশই ছিল লাল, বাদামি ও নীল রঙের একটুকরা কাপড়। অধিকাংশ মডেলের কাঁধ উন্মুক্ত ছিল এবং কিছুর শরীরের মাঝের আংশিক দৃশ্যমান ছিল।

কানজাল বলেন, ‘এটা সত্য যে এই দেশটি খুবই রক্ষণশীল। কিন্তু আমরা আরববিশ্বের প্রতিনিধিত্ব করা মার্জিত সাঁতারের পোষাক দেখানোর চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, ‘যখন আমরা এখানে আরি, আমরা বুঝতে পারি যে সৌদি আরবে সুইমিংস্যুট ফ্যাশন শো একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ দেশটিতে প্রথমবারের মতো এমন অনুষ্ঠান হচ্ছে।’

এ আয়োজনে যুক্ত হয়ে তিনি ‘সম্মানিত’ বলেও জানান।

ফ্যাশন শোটি সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে রেড সি ফ্যাশন সপ্তাহের উদ্বোধনীর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়। রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ, যা সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির গিগা প্রকল্পগুলোর মধ্যে একটি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধান প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।

এদিন শোতে যোগদানকারী সিরিয়ার ফ্যাশন প্রভাবশালী শৌক মোহাম্মদ বলেন, বিশ্বের কাছে সৌদি আরবের উন্মুক্ত হওয়ার এবং এর ফ্যাশন ও পর্যটন খাত বৃদ্ধির প্রয়াস দেখে অবাক হওয়ার কিছু নেই।

এ আয়োজনে উপস্থিত থাকা ফরাসি প্রভাবশালী রাফায়েল সিমাকোর্বে বলেন, তিনি এ আয়োজনে ঝুঁকিপূর্ণ কিছু দেখছেন না। তবে সৌদির প্রেক্ষাপটে এটি একটি বড় অর্জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর