শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাঙামাটিতে এলোপাতাড়ি গুলিতে ইউপিডিএফের কর্মীসহ দুজন নিহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ মে ২০২৪, ১৩:১৬

রাঙামাটির লংগদু উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ মে) সকাল নয়টার দিকে উপজেলার লংগদু ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ইউপিডিএফের কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক চাকমা (৫০) ও পাশের দুদুকছড়া গ্রামের ধন্যমনি চাকমা ওরফে নভেল চাকমা (৩২)। বিদ্যাধনের বাড়ি বরকল উপজেলার সুবলং ইউনিয়নের হাজাছড়া গ্রামে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা স্থানীয় ধন্যমনি চাকমাকে নিয়ে হারিকাটা গ্রামের সুচেন চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। আগে থেকে ওত পেতে থাকা ছয় থেকে সাতজন সশস্ত্র দুর্বৃত্ত সুচেনের বাড়িটি ঘিরে ফেলে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হলে বিদ্যাধন ও ধন্যমনি মারা যান। দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে তাঁদের লাশ পড়ে ছিল।

লংগদু ইউনিয়ন পরিষদের সদস্য প্রসীত চাকমা বলেন, গুলিতে দুজন মারা গেছেন। একজন ইউপিডিএফের কর্মী, অন্যজন দুদুকছড়া গ্রামের। দুজনের লাশ এখনো ঘটনাস্থলে পড়ে আছে। এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানান।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, হারিকাটা গ্রামে গুলিতে দুজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর