বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাশিয়ার হামলা নিয়ে আশঙ্কা জানালেন জেলেনস্কি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ মে ২০২৪, ১১:৫১

ইউক্রেনে রুশবাহিনী আরও জোরালো হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার (১৭ মে) এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এমন আশঙ্কার কথা জানান।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন পরিস্থিতি নিয়ে দ্রুত সমাধানে আসার জন্য পশ্চিমাদের পক্ষ থেকে চাপ রয়েছে। তবে নিজেদের জন্য যেটা ‘ন্যায্য সমাধান’, সেটাই করবে কিয়েভ।

পশ্চিমা মিত্রদের প্রতি আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও যুদ্ধবিমান পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, পশ্চিমা মিত্ররা অস্ত্র দিচ্ছে ঠিকই, তবে শর্ত জুড়ে দিচ্ছে, এসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা যাবে না। আর এই শর্ত যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে ‘বড় সুবিধা’ এনে দিচ্ছে।

কয়েক মাস ধরে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। বিশেষ করে ১০ মে থেকে খারকিভসহ ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় জোরালো হামলা চালানো হচ্ছে। এ বিষয়ে জেলেনস্কির আশা, প্রতিরক্ষাব্যূহ অটুট রাখবে ইউক্রেন। সেই সঙ্গে রুশ বাহিনীর যেকোনো অগ্রযাত্রা রুখে দেওয়া হবে।

জেলেনস্কির ভাষায়, ‘কেউ হাল ছাড়বে না।’

প্যারিসে অলিম্পিক গেমস চলার সময় ইউক্রেনে যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সাক্ষাৎকারে জেলেনস্কি এই আহ্বান খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধবিরতি সেনা ও গোলাবারুদ আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিতে রাশিয়াকে সময় ও সুযোগ করে দেবে।

পশ্চিমা মিত্রদের প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আমাদের মূল্যবোধ একই; তবে দৃষ্টিভঙ্গি ভিন্ন। যুদ্ধের রাশ টানার ব্যাপারে আমরা ভিন্নভাবে চিন্তা করি।’

সীমান্তে বিভাজনরেখা টেনে যেভাবে কোরিয়া যুদ্ধের রাশ টানা হয়েছিল, ইউক্রেনে এমন কোনো পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘সবাই দ্রুত যুদ্ধ শেষ করার জন্য কিছু মডেল খুঁজে পেতে চায়।’

জেলেনস্কি আরও বলেন, ‘আমরাও চাই, যুদ্ধ থামুক। ইউক্রেনের জন্য ন্যায্য শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই যুদ্ধ শেষ হোক। পশ্চিমারা দ্রুত যুদ্ধ শেষ করতে চায়। সেটা তাদের জন্য ন্যায্য সমাধান।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর