বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাবার দ্বিতীয় বিয়েতে মায়ের উপস্থিতির কথা ফাঁস করলেন এই অভিনেত্রী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৫:৪৩

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী পূজা বেদির মেয়ে আলেয়া এফ ইতিমধ্যে পা রেখেছেন বলিউডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মা-বাবার বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন আলেয়া।

এমনকি কীভাবে মা পূজা বেদি বাবার দ্বিতীয় বিয়েতে গিয়েছিলেন, সে কথাও জানান তিনি। খবর বলিউড বাবলের

মা-বাবার বিচ্ছেদ প্রসঙ্গে আলেয়া বলেন, ‘আমার বাবা-মা আলাদা পথে যাচ্ছিলেন ঠিকই, কিন্তু সব সময় দেখতাম, তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

এখনো তাঁরা একে-অপরের খুব ভালো বন্ধু। মা আমার বাবার দ্বিতীয় বিয়েতেও গিয়েছিলেন। আমি সৎ মায়ের খুব কাছের। আমার সৎ ভাই হৃদয়ের টুকরা, ওকে নিজের ভাই বলেই মনে করি।’

পূজা বেদি ও ফারহান ফার্নিচারওয়ালা ১৯৯৪ সালে গাঁটছড়া বাঁধেন। ২০০৩ সালে আলাদা হয়ে যান তাঁরা। পূজা ২০০৩ সাল থেকে মানেক কন্ট্রাক্টরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। দুজনের বাগ্‌দানও হয়ে গেছে।

চলতি বছর আলেয়া এফ অভিনীত বড় বাজেটের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিটি মুক্তি পায়। তবে বক্স অফিসে সেভাবে প্রশংসা কুড়াতে পারেনি সিনেমাটি। ১০ মে আলেয়া অভিনীত আরেক সিনেমা ‘শ্রীকান্ত’ মুক্তি পেয়েছে। তুষার হিরানন্দানি পরিচালিত এ সিনেমায় আরও আছেন রাজকুমার হিরানি, জ্যোতিকা প্রমুখ। ছবিটি দর্শক-সমালোচকদের কাছে এর মধ্যেই প্রশংসিত হয়েছে।

ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোল্লার জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটি ভারতীয় বক্স অফিস থেকে ১৫ কোটি রুপির বেশি আয় করেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর