বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাত্র একজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান? দক্ষিণ আফ্রিকার এই বিশ্বকাপ স্কোয়াড ‘অগ্রহণযোগ্য’

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৫:২৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করেছে গত ৩০ এপ্রিল। ১৫ সদস্যের এই দলে একমাত্র কৃষ্ণাঙ্গ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। তবে দক্ষিণ আফ্রিকার একাদশ সাজানোর নিয়ম অনুসারে, অন্তত দুজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার রাখতে হবে। তবে এবারের বিশ্বকাপে নিয়মটি মানার সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রীড়ামন্ত্রী ফিকিলে এমবালুলা দল নিয়ে তাই প্রশ্ন তুলেছেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও আইসিসির সাবেক প্রেসিডেন্ট রে মালি এই দলকে বলছেন ‘অগ্রহণযোগ্য’।

একাদশ সাজানোর ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ ও মিশ্রবর্ণের খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিতের জন্য অলিখিত একটি নিয়ম মানতেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা। ২০১৬ সাল থেকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বিষয়টিকে লিখিত নিয়মের আওতায় নিয়ে আসে।

সেই নিয়ম অনুসারে দলে ছয়জন মিশ্রবর্ণের ক্রিকেটার থাকবেন, যার মধ্যে দুজনকে হতে হবে কৃষ্ণাঙ্গ। বাকি পাঁচ ক্রিকেটার হবেন শ্বেতাঙ্গ। এ নিয়ম প্রতি ম্যাচে নির্বাচকেরা মানতে বাধ্য থাকবেন না। নিয়মের হিসাব হবে প্রতি মৌসুম শেষে। অর্থাৎ কোনো ম্যাচে যদি লক্ষ্য পূরণ করা না যায়, তাহলে অন্য ম্যাচে সেটা পুষিয়ে দেওয়া যাবে।

দক্ষিণ আফ্রিকার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মিশ্রবর্ণের ক্রিকেটার আছেন ৬ জন—কাগিসো রাবাদা, রিজা হেনড্রিকস, বিয়র্ন ফোরটুইন, কেশব মহারাজ, তাব্রেইজ শামসি, ওটনিল বার্টম্যান। এর মধ্যে রাবাদাই শুধু কৃষ্ণাঙ্গ আফ্রিকান। রিজার্ভ হিসেবে আছেন আরেক কৃষ্ণাঙ্গ আফ্রিকান লুঙ্গি এনগিডি। অর্থাৎ একাদশে দুই কৃষ্ণাঙ্গ আফ্রিকান খেলার কোনো সুযোগ নেই।

এই দল নিয়ে সাবেক ক্রীড়ামন্ত্রী ফিকিলে এমবালুলা সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে হতাশা প্রকাশ করেছেন। যেটিকে এত দিন চলে আসা রূপান্তর প্রক্রিয়ার প্রাপ্তি থেকে পেছনে হাঁটা বলে অভিহিত করেছেন এমবালুলা। ব্যাপারটা জাতীয় ক্রিকেট দলে সব দক্ষিণ আফ্রিকানের প্রতিনিধিত্ব করে না বলেও মন্তব্য করেছেন এমবালুলা।

সাবেক আইসিসির প্রধান রে মালি তো এমন দলকে মেনেই নিতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার সম্প্রচারক সংস্থা এসএবিসি স্পোর্টকে বলেছেন, ‘আমি বিশ্বাস করি, অনেক কিছুই অর্জন হয়েছে। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে আমরা পেছনের দিকে গিয়েছি। সামনে যাওয়ার বদলে আমার পেছনের দিকে গিয়েছি। আমি বুঝতে পারছি না এই সময়ে কেন দক্ষিণ আফ্রিকা দলে বেশিসংখ্যক কৃষ্ণাঙ্গ খেলোয়াড় নেই?’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টারের যুক্তি ভিন্ন। তিনি দল ঘোষণার সময়ে বলেছেন, ‘আমার সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে একটা জয়ী প্রোটিয়া দল তৈরি করা। এমন দল করার জন্য সেরা দলটাই আমার বেছে নিতে হয়েছে, যে দলটার এমন কিছু অর্জনের সম্ভাবনা বেশি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর