বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অবশেষে চট্টগ্রামে ফিরলেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৭:৪১

সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক চট্টগ্রাম পৌঁছেছেন। মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিটে কক্সবাজারের কুতুবদিয়ায় থেকে চট্টগ্রামে এসে পৌঁছান। নাবিকদের সংবর্ধনা দিতে নানা ধরনের আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া তাদের বরণে আত্মীয় স্বজনসহ সাধারণ মানুষও উপস্থিত হয়েছেন।

নাবিকরা জাহাজ থেকে নেমে আসার পর তাদের কাছ থেকে জাহাজের অভিজ্ঞতা শুনবেন কর্তৃপক্ষ।

নোঙর করার পর জাহাজে থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন নাবিকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।


তিনি  বলেন, এমভি আবদুল্লাহ কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছিল। আজকে ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রামে এসেছে। সেখানে মালিকপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা নাবিকদের বরণ করার কথা রয়েছে। এরপর নাবিকরা নিজ নিজ বাসায় ফিরবেন।


এরআগে জিম্মি হওয়ার ২ মাসেরও বেশি সময় পর সোমবার বিকালে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছায় এমভি আবদুল্লাহ। পরে সন্ধ্যা ৬টায় সেখানে নোঙর করে। জোয়ার অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের আগেই কুতুবদিয়া পৌঁছায় এমভি আবদুল্লাহ।

মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। প্রায় এক মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি।


এরপর গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা বন্দর থেকে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির ঠিক একমাস পর বাংলাদেশে পৌঁছল জাহাজ এমভি আবদুল্লাহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর