বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কৃষকদের উন্নয়নে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১৭:৫৫

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষকরা একসময় ধানের ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় আন্দোলন করতেন। কিন্ত এখন তারা করেন না। আর এ কারণে কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপসহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এ ছাড়া কৃষি উপকরণ বিতরণ, সার, বীজসহ নানাভাবে কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার।


রবিবার সকালে হবিগঞ্জ সদরে উপজেলার রিচি ইউনিয়নে খামারি অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আকতার, হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা উপস্থিত ছিলেন। পরে তিনি উচ্চ ফলনশীল বোরো ধানের প্রদর্শনীর ফসল কাটা উৎসবে অংশ নেন।


এরপর তিনি মাঠ দিবসের অনুষ্ঠানে যোগ দেন।
কৃষিমন্ত্রী আরো বলেন, ধানের ফড়িয়া-দালালরাও দেশের অর্থনীতির অংশ। বোরো ধানের মূল্য ১ হাজার ১০০ টাকা নির্ধারণ করে দিলেও ফড়িয়াদের কারণে প্রান্তিক কৃষকরা ৭০০ থেকে ৮০০ টাকার বেশি পাচ্ছেন না। বাজার একচেটিয়া হলেও সমস্যা আছে।


ধানের বাজারে খুচরা ও পাইকারি ক্রেতা-বিক্রেতা থাকবেই।
অর্থনীতি অনুযায়ী ধানের বাজার তৈরিতে সরকার কাজ করছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, কৃষক বাঁচলে, তবেই দেশ বাঁচবে। সেই লক্ষ্য বাস্তায়নে আমরা কাজ করে যাচ্ছি। কৃষক ভাইদের উদ্বুদ্ধ করার জন্য এখানে এসেছি। তাদের আগ্রহ বাড়াতে সরকার সার ও কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে দিচ্ছে।

কৃষক বাঁচলে দেশ বাঁচবে সরকার এই নীতি গ্রহণ করায় কৃষকরা এখন লাভবান হচ্ছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর