বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

৬১তম আইইবি কনভেনশনে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ মে ২০২৪, ১৩:০৪

দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ মে) সকালে আইইবি প্রাঙ্গণে আয়োজিত কনভেনশন যোগ দিয়েছেন তিনি। সরকারপ্রধান কনভেনশনের উদ্বোধন করবেন।

এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য ‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ’।


কনভেনশনের মূল আকর্ষণ ‘দ্য ইঞ্জিনিয়ার্স ফর ট্রান্সফরমিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনার।
কনভেনশন উপলক্ষে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে আইইবির মুখপাত্র ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু লিখিত বক্তব্য পাঠ করেন।

সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।


সংবাদ সম্মেলনে আইইবির সভাপতি জানান, প্রধানমন্ত্রীর কাছে ১২ দফা দাবি উত্থাপন করবেন তারা। এই দাবিগুলোর মধ্যে রয়েছে প্রকৌশল সংস্থাগুলোর শীর্ষ পদে অপ্রকৌশলী ব্যক্তিদের স্থলে প্রকৌশলীদের পদায়ন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টি, ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’-এ প্রধান প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত মর্যাদা অনুযায়ী অন্তর্ভুক্ত করা, এলজিইডি, টেক্সটাইল, কৃষি কৌশল ও আইসিটি ক্যাডার বাস্তবায়ন করা এবং ২০০৬ সাল থেকে বিসিএস টেলিকম ক্যাডারের বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করা।
এ সময় উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শিবলু, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশারসহ আইইবির বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও উপকেন্দ্রের নেতারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর