বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাষ্ট্রপতির কাছে প্রতিযোগিতা কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ মে ২০২৪, ১৭:৫০

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার (৯ মে) কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২-২৩ হস্তান্তর করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, প্রতিনিধিদল প্রতিযোগিতা কমিশনের সার্বিক কার্যক্রম ও প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে এ কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।


’ উন্নয়ন কার্যক্রম প্রক্রিয়ায় সকল অংশগ্রহণকারী যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করার নির্দেশ দেন রাষ্ট্রপ্রধান। তিনি ব্যবসা ও ভোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিযোগিতা কমিশনকে জনসচেতনতা ও প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে তাগিদ দেন।
দেশের অসাধু ব্যবসায়ীগণ ইচ্ছামত দ্রব্যমূল্য নির্ধারণ করে যাতে জনদুর্ভোগ বাড়াতে না পারে সে ব্যাপারে কমিশনকে কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। তিনি প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম দৃশ্যমান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেন।


এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর