বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বঙ্গোপসাগরে জেলে নিখোঁজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ মে ২০২৪, ১৭:৪৭

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তান্ডবে ট্রলার থেকে পড়ে মো. হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রামনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকা থেকে ১৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন কাজী। এ ঘটনায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

নিখোঁজ জেলে ভোলা জেলার চরফ্যাশনের চর আফজাল এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি জেলে পেশার কারনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মৎস্য বন্দর আলীপুরের এফবি তিমুল ফারজানা ট্রলারের ইঞ্জিন চালক হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এফবি তিমুল ফারজানার মালিক মো. বেল্লাল হোসেন কাজী জানান, ঘটনার পরপরই নিখোঁজ জেলেকে উদ্ধারে জন্য ট্রলার নিয়ে সাগরে খোঁজাখুজি অব্যহত রেখেছে। এছাড়া ওই জেলের স্বজনদের সাথে নিয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

মহিপুর থানার ওসি মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে কোস্টগার্ড ও নৌ-পুলিশ নিখোঁজ জেলেকে খোঁজার চেষ্টা অব্যহত রেখেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর