বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নাটোরে পথিকের জন্যে স্যালাইন পানি ও শরবত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত:
১ মে ২০২৪, ১৭:৪৩

নাটোরে সহস্রাধিক তৃষিত পথিককে স্যালাইন পানি ও শরবত পান করানো হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে সদর থানার সামনে এবং এপেক্স ক্লাব অব নাটোর শহরের উত্তরা প্লাজার সামনে এই পানীয় পরিবেশন করে।

কোয়ান্টাম ফাউন্ডেশন নাটোর সেলের প্রো-অর্গানাইজার মোঃ আরিফুল ইসলাম জানান, পথচারী এবং ইজিবাইক ও রিক্সা যাত্রীবৃন্দকে স্যালাইন পানি পরিবেশন করা হচ্ছে। কর্মসূচির আওতায় ২৫০ লিটার বিশুদ্ধ খাবার পানিতে পর্যায়ক্রমে ৫০০ পিস স্যালাইন মিশিয়ে পানি পরিবেশন করা হচ্ছে।
বেলা বৃদ্ধির সাথে সাথে থানার সামনে বটতলায় আগন্তুকদের ভিড় বাড়তে থাকে। কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বশীল এবং কোয়ান্টিয়রবৃন্দ এই কাজে সহযোগিতা করেন।
অপরদিকে, একই সময় থেকে শহরের উত্তরা প্লাজার সামনে পথচারীদের শরবত পরিবেশন কার্যক্রম শুরু করে এপেক্স ক্লাব অব নাটোর।
এপেক্স জেলা-৯ এর গভর্নর ডাঃ মোঃ শফিকুল ইসলাম জানান, দিনব্যাপী এই কর্মসূচিতে হাজারো পথচারীকে শরবত পরিবেশন করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর