বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আনারসের আঁশে তৈরি জামদানি শাড়িতে সম্ভাবনার নতুন দিগন্ত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১৮:৩৫

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আনারসের পাতার আঁশ থেকে পাইনাপেল সিল্ক জামদানি শাড়ি উদ্ভাবন এক নতুন আশার আলো জাগাবে, খুলে দেবে নতুন দিগন্ত। এ শাড়ি আমাদের দেশের চহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে মানিকগঞ্জ পৌরসভার চর বেউথা এলাকায় বেসরকারি সংস্থা আলাপ এর তৈরি পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আলাপ সংস্থাটি দীর্ঘদিন ধরে গবেষণা করে আনারসের পাতা থেকে সুতা তৈরি করেছে। আর সে সুতা থেকে সিল্ক কাপড়সহ নানা সামগ্রী তৈরি করা হচ্ছে। এ শিল্পটি দেশের সম্ভবনার নতুন দিগন্ত খুলে দেবে।

মন্ত্রী আরও বলেন, সংস্থাটি দীর্ঘ গবেষণা করে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এ শিল্পটির প্রসার করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এসময় মানিকগঞ্জ-২ আসনের এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মো. মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শুক্লা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, আলাপ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর