বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৪, ১৮:০৭

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় মো. ফরিদ মিয়া (৬৫) নামের এক নিরাপত্তা কর্মী নিহত। আজ সোমবার (২২ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে মেরুল বাড্ডা ইউলুপ ব্রিজের নিচের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ফরিদ মিয়া দক্ষিণ বাড্ডার স্থায়ী বাসিন্দা ছিলেন।

৫ মেয়ের জনক ছিলেন তিনি।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের নাতি নাজমুল ইসলাম জানান, তার নানা ফরিদ মিয়া মেরুল বাড্ডা মন্দিরের পাশে রাতে যাত্রীবাহী বাস স্ট্যান্ড করে রাখেন। সেখানে তিনি নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রতিদিনের ন্যায় রাতে সেখানে ডিউটিতে গিয়েছিলেন।


ভোরে কোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ট্রিপল নাইনে খবর দেন। পরে সেখান থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সকালে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কোনো গাড়ি ধাক্কায় সড়ক দুর্ঘটনার স্বীকার হয়েছেন তা নিশ্চিত হতে পারেনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর