বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসি আলমগীর

প্রার্থীর সমর্থনে স্বাক্ষর নেওয়া গণতন্ত্রের পরিপন্থী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৪, ১৭:১৪

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচন মানে হেলাফেলা বা ছেলেখেলা নয়, রাষ্ট্রপরিচালনার বিষয়, স্থানীয় সরকার পরিচালনার বিষয়। সেখানে অনেক সময় নিয়ম করা হয়েছিল যেন যেকেউ চাইলেই প্রার্থী হতে না পারে। এজন্য প্রার্থীর সমর্থনে স্বাক্ষর নেওয়ার বিধান করা হয়েছিল। এটা গণতন্ত্রের পরিপন্থী।’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, ‘প্রাথীকে যারা সমর্থন দেন তারা অনেক সময় নির্যাতনের শিকার হন। আমাদের কাছে এই ধরনের অভিযোগ আছে। তাই আমরা সেটা তুলে দিয়েছি। সমর্থন দেখানোর জন্য প্রার্থীরা ছলচাতুরি বা মিথ্যার আশ্রয় নিতেন। প্রার্থী নিজেই ডান হাত, বাম হাত মিলিয়ে স্বাক্ষর করতো, তাই এই ধরনের আইন কেন থাকবে যা ন্যায়ের পক্ষে না। তাই তুলে দিয়েছি। এটা অন্যায় করার জন্য মানুষকে উৎসাহিত করে। আমরা এটা তুলে দিয়েছি আমাদের ক্ষমতা ছিল।’
তিনি বলেন, ‘সংসদ নির্বাচন থেকে সমর্থনসূচক স্বাক্ষর তুলে দিতে হলে আরপিও সংশোধন করতে হবে। এজন্য পার্লামেন্টে যেতে হবে। এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। কোনো দল থেকে প্রার্থী না দিলে স্বতন্ত্র থেকে দাঁড়াবে। এক্ষেত্রে কারোই সমর্থনসূচক স্বাক্ষর লাগবে না। জেনে বুঝে শুনে গণতন্ত্র, রাজনীতির জন্য সহায়ক সেটা করতে হবে। কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য নয়।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর