বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নিহাকে নিয়ে ফারহানের ‘সুইট প্রবলেম’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ জুন ২০২৩, ১৬:১৩

 

প্রেমিকার জন্য জীবন দিতেও প্রস্তুত, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর বিষয়ে একেবারে উদাসীন। এমনই এক বাউণ্ডুলে প্রেমিকের গল্প নিয়ে ঈদে হাজির হচ্ছেন অভিনেতা মুশফিক আর ফারহান।

এতে তার নায়িকা হিসেবে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। দুজনকে নিয়ে ঈদের বিশেষ নাটক ‘সুইট প্রবলেম’ নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন সাজ্জাদ স্বপন।

নির্মাতা হিমি জানান, ‘এটি পুরোটাই রোমান্টিক ঘরানার একটি গল্প। যেখানে প্রেমিকের পাগলামি আর প্রেমিকার সিরিয়াসনেস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা মুগ্ধ হবেন।’

নাটকের গল্পে ফারহান অভিনয় করেছেন বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান জারিফের চরিত্রে। অন্যদিকে যৌথ পরিবারের আদরের মেয়ে মাইশা চরিত্রে দেখা যাবে নিহাকে।

গল্পের রেশটি এমন, রাস্তার যে স্থানে মাইশা হাগ করেছিলো, সেখানে একটি স্মৃতিস্তম্ভ বানানোর উদ্যোগ নেয় জারিফ। অথচ বেকার জারিফ চলাফেরা করেন বাবা এটিএম কার্ড থেকে চুরি করে টাকা তুলে! জারিফের এমন বেকারত্ব আর পাগলামি রোধ করার চেষ্টা করে মাইশা। চলতে থাকে জটিল ও মিষ্টি প্রেমের গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘সুইট প্রবলেম’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর