বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঈদ যাত্রায় নৌপথে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১৩:১০

আসন্ন ঈদ যাত্রায় লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ও দুর্ঘটনা এড়াতে ঈদের আগে-পরে ১১ দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স। আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর গুলশান-১ নম্বরে পুলিশ প্লাজায় নৌ পুলিশ সদর দপ্তরের কনফারেন্সরুমে ঈদ উপলক্ষে নৌপথে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত এক সভায় এ কথা জানানো হয়।

নৌ পুলিশ জানায়, আগামী ৬ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে, সেই ব্যবস্থাও নিতে হবে।


এ ধরনের কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’
নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি আব্দুল আলীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌযান চলাচল সমিতির নেতারা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনালের বাইরে ও ছোট নৌযান থেকে যাত্রী তোলা যাবে না, সব নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর