বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘সুপেয় পানির অভাবে তৈরি হচ্ছে পরিবেশগত সংকট’

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৪, ১৭:১৯

প্রকৃতির সৃষ্টি নদী, ছড়া, পাহাড়, বনভূমি ও প্রাকৃতিক সম্পদকে যারা ধ্বংস করতে চায় এদের প্রতিহত করা এবং পানির অপচয় রোধ করে পানি সংরক্ষণে যত্নশীল হওয়া প্রয়োজন।

বিশ্ব পানি দিবস উপলক্ষে শনিবার (২৩ মার্চ) দুপুরে হবিগঞ্জে ‘নিরাপদ পানি ও জলবায়ু রক্ষায় সচেতন হই’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।


বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা, খোয়াই রিভার ওয়াটার কিপার ও প্রতীক থিয়েটার হবিগঞ্জের উদ্যোগে জেলার চুনারুঘাট উপজেলায় দেউন্দি চা বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শিক্ষার্থী, নাট্য ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন এতে অংশ নিয়েছেন।

বক্তারা আরও বলেন, নদ-নদী, হাওর, পাহাড়ি, ছড়া, বনভূমি প্রাকৃতিক সম্পদের সুন্দর একটি অঞ্চল হচ্ছে হবিগঞ্জ। কিন্তু গত দুই দশক ধরে পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের কারণে প্রাকৃতিক সৌন্দর্য বিঘ্নিত হওয়াসহ বিভিন্ন স্থানে সুপেয় পানির সংকট ডেকে আনছে। তাই পানি সংরক্ষণে যত্নশীল হতে হবে।

বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের পরিচালনায় এতে বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর