শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পিকআপের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত:
২০ মার্চ ২০২৪, ১৫:১১

নীলফামারীতে দ্রুতগতির পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে আটটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা শহরের জোরদরগাহ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন, মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী (৩৬) ও জলঢাকা উপজেলার মৎস্য কার্যালয়ের অফিস সহায়ক মো. আবু তাহের (৫৭)। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে (৩২) নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অফিস সহায়ক আবু তাহের জেলার সৈয়দপুর উপজেলার বাঙালিপুর নিজপড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে এবং ব্যাংক কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী নওগাঁ জেলা সদরের খাস নওগাঁ গ্রামের আসাদ আলীর ছেলে। তারা সৈয়দপুর থেকে সকালে অটোরিকশাযোগে নিজ কর্মস্থলের দিকে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, সকালে সৈয়দপুর থেকে সিএনজিযোগে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। এ সময় জেলা শহরের জোরদারগা মসজিদের সামনে এলে পেছন থেকে দ্রুতগামী একটি পিকাআপ অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।


এতে ঘটনাস্থলে নূর আলম সিদ্দিকী ও আবু তাহের নামে দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশাচালক শাহাবুদ্দিন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে আর আহত অটোরিকশাচালককে হাসপাতালে ভর্তি পাঠায়।
নীলফামারী সদর থানার পরিদর্শক মো. তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপ ও চালকের অনুসন্ধান চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর