শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চান্দিনায় মাছবোঝাই ট্রাক উল্টে ৪ জন নিহত

(কুমিল্লা) , দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশিত:
১২ মার্চ ২০২৪, ১৪:১৩

কুমিল্লার চান্দিনায় মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ (১ে২ মার্চ ) মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশহর এলাকার আরএনআর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদরের বাসিন্দা রফিকুল ইসলাম (২৩), ভোলার মনপুরার রহমানপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২), আবদুল হামিদের ছেলে আক্তার হোসেন (৩৫) ও খোরশেদ হাওলাদারের ছেলে মনির হোসেন (২৮)।


দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা–পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ঢাকাগামী সামুদ্রিক মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেলাশহর এলাকায় আরএনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাছ বোঝাই একটি ট্রাকটি উল্টে যায়। মাছের খাঁচার নিচে চাপা পড়ে চার মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। অন্য তিন মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম মোল্লা বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও চালকের সহকারী পলাতক। লাশ, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাছ থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর