বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চলছে নদী ড্রেজিং, শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরি চলাচল বন্ধ

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১৭:৫৫

শরীয়তপুর চাঁদপুর রুটে নদী ড্রেজিং-এর কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে দুই পাড়া ৩৬০ টির মতো যানবাহন আটকে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর রুটে পদ্মা সেতু হওয়ার পর থেকে যানবাহনের চাপ থাকত।


কয়েকদিন ধরে বুড়িগঙ্গা সেতুর সংস্কার কাজের জন্য ঘাটে যানবাহনের চাপ রয়েছে। শরীয়তপুর প্রান্তিকের লক্ষ্মীর চরের মুখে ড্রেজিং চলছে। এতে করে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন বলেন, শরীয়তপুর চাঁদপুর নৌরুটের শরীয়তপুরের প্রান্তিকের লক্ষ্মীর চরের মুখে ড্রেজিং করা হচ্ছে।


এর কারণে রাত ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শরীয়তপুর ফেরিঘাটে ১৫০ টি এবং চাঁদপুর ফেরিঘাটে ২১০ টি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। গত কয়েকদিন যাবত যানবাহনের চাপ রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর