বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যাত্রীবাহী জীপ উল্টে বান্দরবানে নিহত ১

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত:
৪ মার্চ ২০২৪, ১৭:৫০

বান্দরবানের রুমা উপজেলা সদরে এক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আজ সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নাজারেট পাড়া সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি উপজেলার সামা খাল থেকে রুমা বাজারে আসছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী জীপটি উল্টে যায়।

এতে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লিং এ খুমি (১৮)। তিনি সদর ইউনিয়নের বাসিন্দা।

রুমা থানার ওসি মোহাম্মদ শাহজাহান হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাদাত জানান, আহতরা হচ্ছে পলুং খুমী (৩৫), মেকি খুমী (১৮), প্রুসাঅং মারমা (৬০), থোয়াই সা মং (৫৫) ও মং সিং ওয়াং (২৬)। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আহতদের মধ্যে একজনকে স্থানান্তর করা হয়েছে। অবশিষ্ট আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর