বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুবর্ণচরে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৯

নোয়াখালীতে সুবর্ণচর উপজেলায় দেশীয় অস্ত্রসহ নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের মোসলে উদ্দিন (২৪), আলীপুর গ্রামের মারুফ হোসেন হৃদয় (২২), মো. সোহেল (২৫), মধ্যম নাজিরপুর গ্রামের শাহাদাত হোসেন সাগর (২৪), অনন্তপুরের মো. মিঠু (২৪), মো. রায়হান (২২), নাজমুল ইসলাম (২৫), নাজিরপুরের মীর সাব্বির (২২) ও মো. শিমুল (২২)।

পুলিশ জানায়,  শনিবার রাত ১টার দিকে ১২-১৩ জনের একটি সশস্ত্র ডাকাত চক্র ডাকাতি করার জন্য উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরবজলুল করিম গ্রামের রফিকের পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে রাস্তায় সমবেত হয়।

গোপন তথ্যের ভিত্তিতে চরজব্বর থানার একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে নয় ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করে। ওই সময় অজ্ঞাত নামা তিন-চারজন ডাকাত পালিয়ে যান। এ সময় পুলিশ একটি পিস্তল, একটি ছুরি, একটি লোহার দা, দুটি গ্রিল কাটার, দুটি লোহার রড, দুটি লোহার পাইপ, একটি এসএস পাইপ, একটি মোটা দড়ি ও একটি মিনি পিকআপভ্যান জব্দ করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর