বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কুকারে কিছু রাঁধতে গেলেই উথলে পড়ছে?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:১৫

প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে দিয়ে হাতের কাজ সারতে গিয়েছেন। এমন সময় কুকারে ‘সিটি’ দিতেই যাচ্ছেতাই কাণ্ড! প্রেশার কুকারের ছিপি আর ঢাকনার পাশ দিয়ে অনেকখানি ডাল বেরিয়ে ছড়িয়ে গেল রান্নাঘরে! শুধু ডাল নয়, মাংস রাঁধার সময়েও ঘটতে পারে একই জিনিস। কী ভাবে কমাবেন এই সমস্যা?

১। প্রত্যেক বার রান্নার পর প্রেশার কুকারটিকে ভাল করে ধুয়ে নিন। কুকারের ছিপি কিংবা স্টিম ভালভও নিয়ম করে পরিষ্কার করুন। ঈষদুষ্ণ জলে সাবান গুলে তাতে প্রেশার কুকারটিকে মিনিট পনেরো ভিজিয়ে রাখতে পারেন। তাতে পরিষ্কার করা সহজ হবে।

২। যে কোনও রান্না করার সময়ই যেন কিছুটা জায়গা ফাঁকা থাকে। বিশেষ করে দানা শস্য সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন যেন কুকারের ভিতর অন্তত এক তৃতীয়াংশ জায়গা ফাঁকা থাকে। না হলে ভিতরের তৈরি হওয়া বাষ্প বেশি হয়ে যাবে। ফলে জলীয় পদার্থ বেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। একই কারণে কতটা জল দিচ্ছেন তা নিয়েও সতর্ক থাকতে হবে।

৩। প্রেশার কুকার ওয়াশারটিকে ঠিক করে না লাগালে কিংবা কোনও ভাবে আলগা হয়ে থাকলে রান্নার সময়ে ভিতর থেকে ঝোল ও জল বেরিয়ে আসতে পারে। তাই ওয়াশার পুরনো হয়ে গেলে বা ওয়াশারটি ঢিলে হয়ে গেলে অবিলম্বে তা বদলানো দরকার। প্রতি বার ব্যবহারের পর কুকারের পাশাপাশি ওয়াশারটিকেও ভাল করে ধুতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর