বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

একসঙ্গে ৫ স্বল্পদৈর্ঘ্য, সবগুলোই প্রেমের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৫১

একসঙ্গে দেখা যাবে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সবগুলোই প্রেমের গল্প। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া ব্যতিক্রম আয়োজন করেছে দর্শকদের জন্য। ক্রমে ক্রমে এইসব স্বল্পদৈর্ঘ্য গুলি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


স্বল্পদৈর্ঘ্যগুলো হচ্ছে─ডাকনাম, দিয়া, নিষিদ্ধ, খুশবু, প্রথম প্রেমের বানান ভুল।
জানা যায়, নির্মাতা আলোক হাসান, অভিনয়শিল্পী তানহা তাসনিয়া, আবদুল্লাহ আল সেন্টু, বাঁধন খান, শিখা মৌ, ফেতেমা হিরাকে নিয়ে নির্মাণ করেছেন ‘দিয়া’। এটি রচনা করেছেন এইচডি সিফাত হোসেন। রুবেল আনুশের এর কাহিনি ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘খুশবু’।


সংলাপ লিখেছেন রিজবি আলামিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্বাশত দত্ত, আইশা খান, সাবিহা রিংকু, সালমান সানি। পার্থ শেখ, নওবা হোসাইন, সপ্না, মনা, হাসিবকে রুবেল আনুশ বানিয়েছেন ‘প্রথম প্রেমে বানান ভুল’। এটির গল্পও তার।

সংলাপ রিজবি আলামিনের।
আরজে ভিকির রচনায় ‘নিষিদ্ধ’ নির্মাণ করেছেন আলোক হাসান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বী ও পূর্বা। ক্যামেরায় ছিলেন মহী শান্ত।

এদিকে ‘ডাকনাম’ এর কাহিনি লিখেছেন ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব।


বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুন মীম, সুমন রহমান, আরিফ হক, জামসেদ আলি। এটির গল্প গড়ে উঠেছে এক লেখকের জীবন নিয়ে।
টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ‘আমরা প্রতি বছর ভালোবাসা দিবসে নানারকম কাজ দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করি। দর্শকরা সেগুলো পছন্দও করেছেন। আশা করছি আমাদের এবারের কাজগুলোও দর্শকরা অনেক পছন্দ করবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর