বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পররাষ্ট্রসচিব

ইসরায়েলের নৃশংসতায় ‘দ্বৈত নীতি’ দুর্ভাগ্যজনক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৫২

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, সংঘর্ষে লিপ্ত পক্ষগুলো ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিয়ে সংকটকে দীর্ঘায়িত করে। তারা শান্তিরক্ষা কার্যক্রমকে মারাত্মকভাবে প্রভাবিত করে থাকে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শান্তিরক্ষা কার্যক্রমের একটি অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
অধিবেশনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, গাজার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইসরায়েলের নৃশংসতার বিষয়ে যে ‘দ্বৈত নীতি’ পরিলক্ষিত হয়েছে তা দুর্ভাগ্যজনক।

মাসুদ বিন মোমেন বাংলাদেশের সৈন্যদের প্রতিশ্রুতি ও শান্তিরক্ষা কার্যক্রমে অব্যাহত অবদানের কথাও তুলে ধরেন। যেখানে তারা কাজ করেছেন স্থানীয় সম্প্রদায়ের হৃদয় ও মন জয় করেছেন।

অধিবেশনে নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী, পর্তুগালের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ও ইরাক মিশনের প্রধান প্যানেলে বক্তব্য দেন। সেশনটি পরিচালনা করেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পিস অপারেশনের নির্বাহী পরিচালক অ্যাস্ট্রিড ইরগাং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ হিসেবে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিনদিনের এক সরকারি সফরে গত ১৫ ফেব্রুয়ারি মিউনিখে পৌঁছেন। সফর শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর