বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেট্রোরেল এলাকায় ঘুড়ি ওড়ানো বন্ধে অভিযান, ৭ হাজার ঘুড়ি জব্দ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৩৯

মেট্রোরেলের কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানের ভবনের ছাদ থেকে ওড়ানো ঘুড়ি এসে আটকে যায় মেট্রোরেল লাইনের বৈদ্যুতিক তারে। আর এতে করে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

বুধবারের এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৪ জনের পরিবারের কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন কক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এসব তথ্য জানান।

তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ মেট্রোরেল লাইনের পার্শ্ববর্তী অঞ্চলে ঘুড়ি ওড়ানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। দুজনকে আটক করে কোম্পানি আইনে মামলা করা হয়েছে। আর ছয়জনের বয়স কম হওয়াতে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানে ৭ হাজার ঘুড়ি জব্দ করা হয়।

গত বছরের ২০ ফেব্রুয়ারি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তি দিয়ে মেট্রোরেলের উভয়পাশের ১ কিলোমিটারের মধ্যে বসবাসরতদের ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো বিনোদন সামগ্রী না ওড়ানোর অনুরোধ জানায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর