বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলার ছাদ থেকে পড়ে দুই শ্রমিক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:০৯

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন তলার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ত্রিশাল পৌর শহরের গোহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শ্রমিকরা হলেন- মো. সুমন মিয়া (৩৫) ও নূর মোহাম্মদ (২৮)।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) মো. চাঁদ মিয়া এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে সুমন ও নূর নামে দুই শ্রমিক গোহাটা মোড়ে একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগাতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা সুমন ও নুর মোহাম্মদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এ সময় অপর শ্রমিক নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর