বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘জনসাধারণের কল্যাণে তৈরি করতে হবে নিরাপদ খাদ্য বেষ্টনী’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৮:২৩

‘দেশের আপামর জনসাধারণের কল্যাণে নিরাপদ খাদ্য বেষ্টনী তৈরি করতে হবে। এ লক্ষ্যে বিজ্ঞানী-গবেষক, উৎপাদক থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসতে হবে।’

আজ (২৯ জানুয়ারি) সোমবার ‘খাদ্য শিল্পয়ানে স্বনির্ভরতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন ও অঙ্গীকার’ শীর্ষক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উদ্যোগে বিসিএসআইআরের আইএফএসটি মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সাথে বিসিএসআইআরের বিজ্ঞানীদের যৌথ গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য বেষ্টনী তৈরি করে দেশের আপামর জনসাধারণের কল্যাণের মাধ্যমে ভিশন-২০৪১ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখতে হবে।’

সভাপতির বক্তব্যে আইএফএসটি এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)-ড. মো. আব্দুস সাত্তার মিঞা বলেন, ‘আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত আইএফএসটি এর সকল বিজ্ঞানীরা স্মার্ট বাংলাদেশ তৈরিতে নিরলসভাবে গবেষণাকর্ম চালিয়ে যাচ্ছে।’

কর্মশালায় লিভার ব্রাদার্স বাংলাদেশ, স্কয়ার, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও নেসলে বাংলাদেশসহ ৫০টিরও অধিক শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সদস্য (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, সদস্য (উন্নয়ন) কাজী আনোয়ার হোসেন, এবং সদস্য (অর্থ) ও সচিব শাহ আবদুল তারিক প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর