বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হাতিরঝিলে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৮:১৪

রাজধানীর হাতিরঝিল এলাকার সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফ হোসাইন (৪২) নামে গাড়িটির চালক নিহত হয়েছেন।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হাতিরঝিলের রামপুরা লাগোয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় আশরাফকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে ওই অটোরিকশাচালক হাতিরঝিলের মাই টিভি ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে দুজন যাত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন চালক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহত ব্যক্তির সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গেছে, তার নাম আশরাফ হোসাইন, বাবার নাম তোফাজ্জল হোসাইন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর