শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘মুসলিম বিশ্ব শেখ হাসিনাকে বোন হিসেবে মনে করে’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৪, ১৭:২১

মুসলিম বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন হিসেবে মনে করে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। তিনি বাংলাদেশের সঙ্গে বিদ্যমান এই সম্পর্ককে আরো সুদৃঢ় করতে সৌদি আরব খুবই আগ্রহী বলে জানান। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বিচার বিভাগীয় এক বৈঠকে এ মন্তব্য করেন সৌদি রাষ্ট্রদূত।

জানা যায়, বাংলাদেশ ও সৌদি আরবের বিচার বিভাগের মধ্যে সহযোগিতা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়েছে।


ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির বিষয়বস্তু সৌদি আরবে পাঠানো হয়। এর অগ্রগতি নিয়ে আজ আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক হয় সৌদি রাষ্ট্রদূতের। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় আইনমন্ত্রীকে প্রতীকী উট উপহার দেন সৌদি রাষ্ট্রদূত।

বৈঠকের বিষয়বস্তু নিয়ে ব্রিফিংকালে আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসা করা হয় যে, অনেকে বলছেন, সংসদে এখন ৬৪৮ এমপি রয়েছেন। এটা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। কারণ সাধারণত মন্ত্রীরা যখন শপথ নেন তখন আগের মন্ত্রিসভা বাতিল হয়ে যায়। কিন্তু সংসদ সদস্যরা শপথ নিলেও আগের সংসদ বাতিল হয় না।


সেক্ষেত্রে আইনের অস্পষ্টতা আছে বলে আপনি মনে করেন কি না। সেটি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হবে কি না?
এর জবাবে আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হচ্ছে সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে। এটা আজকে সংবিধানে সন্নিবেশিত করা হয়নি। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে, এটার বোধহয় খুব একটা গুরুত্ব নেই।


তারপরও নীতি-নির্ধারকরা যদি মনে করেন এখানে আরো স্পষ্ট করা প্রয়োজন, তাহলে তা দেখা যাবে।
কোন জায়গাটা স্পষ্ট করার প্রয়োজন, এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি এখনো জানি না। নীতি-নির্ধারকরা প্রয়োজন বোধ করলে কোন জায়গায় সেটা নীতি-নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন। তারপর সেটা হবে। আমার মনে হয় এখন যা হয়েছে সবকিছুই সাংবিধানিক হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর