বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঠাণ্ডায় কাঁপছে রংপুর, বিপাকে শ্রমজীবী মানুষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৪, ১৩:১০

রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ ও কনকনে ঠাণ্ডা বাতাস। অতিরিক্ত ঠাণ্ডা ও ঘনকুয়াশায় বিপাকে পড়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। আজ রংপুর জেলায় সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনে এ তাপমাত্রা আরো কমতে পারে।

আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, রংপুর বিভাগের দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাটের ওপর দিয়ে মৃদু শৈত্য বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিনে এ তাপমাত্রা আরো কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

এদিকে, তীব্র ঠাণ্ডা ও শৈত্য প্রবাহের কারণে রংপুর বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর নির্দেশনা অনুসারে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।


তাই আগামী তিনদিন সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়।
রংপুর বিভাগের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তাই প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুসারে বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে শীত ও ঠাণ্ডার মাত্রা কমলে পুনরায় পাঠদান চালু করা হবে।


রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, এ বিভাগের আট জেলার তাপমাত্রা হলো- রংপুরে-৯ ডিগ্রি, পঞ্চগড়ের তেতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৪ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৪ ডিগ্রি, দিনাজপুরে ৯ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ৯ ডিগ্রি, গাইবান্ধায়-৯ দশমিক ৮ ডিগ্রি ও লালমনিরহাটে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর