বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪, ১৩:২১

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে এক সেনা সদস‌্যসহ দুইজন নিহত হ‌য়ে‌ছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকা‌লে কালিহাতী উপ‌জেলার আনালিয়াবাড়ীর রেল ব্রিজের কাছ থে‌কে ফখরুল ইসলাম (২০) নামে ওই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হ‌চ্ছে, রা‌তের কোনো এক সময় ট্রেনে কাটা প‌ড়ে তি‌নি নিহত হ‌ন।

নিহত ফখরুল ইসলাম লক্ষীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

তিনি বগুড়া ক্যান্টমেন্টে কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ছুটি শেষে বগুড়া ক্যান্টমেন্টে যোগদানের জন‌্য যা‌চ্ছি‌লেন ব‌লে তার প‌রিবার জা‌নি‌য়ে‌ছেন। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এদি‌কে, টাঙ্গাইলের ঘা‌রিন্দা এলাকার পয়লা নামক স্থানে ভোরে ট্রেনে কাটা প‌ড়ে খন্দকার আবুল কালাম (৪২) নামের এক ব‌্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। নিহত খন্দকার আবুল কালাম জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর