বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খসড়া তালিকা প্রকাশ, দেশে ভোটার ১২ কোটি ১৭ লাখ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪, ১৫:১০

চলতি বছরে দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বছরের তুলনায় এ বছর ভোটারের সংখ্যা বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। ফলে দেশে এখন মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন।

রবিবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।


নতুন খসড়া ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯২৪ জন।

অতিরিক্ত সচিব বলেন, ‘আপনারা জানেন যে, আগামী ২ মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে।


গত বছরের তুলনায় এ বছর ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।’
গত বছরের ২ মার্চে প্রকাশ করা ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। দ্বাদশ ভোটের আগে ১৪ সেপ্টেম্বর হালনাগাদ করা তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।

২০২৩ সালের হালনাগাদে খসড়া তালিকা পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হয় ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন।


নারী ভোটার অন্তর্ভুক্ত করা হয় সাত লাখ ৬৫ হাজার ৬৯০ জন। ৭৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর