বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শনিবার থেকে উত্তরা-মতিঝিল মেট্রো চলবে সকাল-সন্ধ্যা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৭:৩৬

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত চলাচল করবে। আগামী শনিবার থেকে ট্রেন চলাচলের নতুন এই সময় কার্যকর হবে।

আজ (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এম এ এন ছিদ্দিক বলেন, আগামী শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত পিক টাইম নির্ধারণ করা হয়েছে।


এই সময়ে ১০ মিনিট অন্তর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। এরপর বিকেল ৪টা পর্যন্ত অফ টাইম নির্ধারণ করা হয়েছে। এই সময়ে ১২ মিনিট পরপর স্টেশন থেকে ট্রেন ছাড়বে। নিয়মিত সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকছে।


এম এ এন ছিদ্দিক আরো বলেন, সকাল ৭টা ১০ ও ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে যে দুটি ট্রেন চলবে সেগুলো বিনা বিরতিতে মতিঝিল স্টেশন পর্যন্ত চলবে। সাড়ে ৭টা থেকে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। প্রথম দুটি ট্রেনে শুধু যাদের এমআরটি পাস হয়েছে তাঁরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন। তবে মতিঝিল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হবে সকাল সাড়ে ৭টায়।


আবার রাত ৮টায় সর্বশেষ যে ট্রেনটি উত্তরা থেকে ছাড়বে সেটি থামবে ৮টা ৪০ মিনিটে। সেটিও উত্তরার পথে বিশেষ ট্রেন হিসেবে চলবে। তবে শেষ ট্রেনে শুধু এমআরটি পাস ব্যবহারকারীরাই চলতে পারবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর