শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৬০ ভাড়াটে সেনা নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৫:৩২

ইউক্রেনের খারকিভ অঞ্চলে ভাড়াটে সেনাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৬০ ভাড়াটে সেনা নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ফরাসি নাগরিক।

বুধবার এই হামলার বিষয় নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইউক্রেনের খারকিভ শহরের একটি ভাড়াটে সেনাঘাঁটিতে হামলা শুরু করে রুশ বাহিনী। সেখানে ৬০ জন নিহত হন। এ হামলায় আহত হয়েছেন আরও ২০ ভাড়াটে সেনা।

স্থানীয় একটি ভবনকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিলেন ওইসব ভাড়াটে সেনারা। সেখানেই হামলা চালায় রুশ বাহিনী।

এদিকে বুধবার মধ্যরাতের পর রাশিয়ার লেলিনগ্রাদে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। একই দিন খারকিভে আরেক রুশ হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর