বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১৮:০৪

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সন্ত্রাস-মাদক-জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রথম বৈঠকে শুধু দ্বাদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছেন নতুন মন্ত্রীরা। এর বাইরে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর এবং রমজান সংশ্লিষ্ট পণ্যের দাম স্বাভাবিক রাখতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

এ ছাড়া নির্বাচনী ইশতেহারের আলোকে কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয়, যে প্রকল্প শেষ পর্যায়ে তা দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। নতুন প্রকল্প নেওয়ার আগে তা জনগুরুত্বপূর্ণ কিনা তা সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ প্রদান করেন। একই সাথে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। শূন্যপদ পূরণের নির্দেশসহ রপ্তানি বহুমুখীকরণ চামড়া ও চামড়াজাতপণ্য, পাট ও পাট জাতপণ্য ও কৃষিপণ্যকে অগ্রাধিকার দিয়ে, প্রয়োজনে তৈরি পোশাকের মতো সুবিধা দিয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর