বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হানিমুনে কোথায় গেলেন মৌসুমী হামিদ?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪, ১৭:১৯

সদ্য বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। পাত্র আবু সাইয়িদ রানা।

তিনি ক্যামেরার পেছনের মানুষ। লেখালেখি করেন। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। বিয়ে করেই হানিমুনে ছুটে গেলেন নতুন এই দম্পতি।
বিয়ের দিন (১২ জানুয়ারি) রাতেই কক্সবাজার গিয়েছেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, বিয়ের দিন রাতেই আমরা কক্সবাজার চলে আসি। যদিও এটা আনঅফিসিয়াল হানিমুন। অফিসিয়ালভাবে পাহাড়ে হানিমুনে যাওয়ার ইচ্ছে আছে। যদিও তারিখ ঠিক করতে পারিনি কবে নাগাদ যাব। তবে শিগগিরই পরিকল্পনা করে যাব। কক্সবাজার থেকে ফিরেই ১৬ তারিখ শুটিংয়ে অংশ নেব।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় সামাজিকমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড প্রোফাইলে স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ের সাজে কয়েকটি ছবি পোস্ট করেন মৌসুমী হামিদ। সেখানে দেখা যায় লাল শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী।

গা ভর্তি ছিল গহনা আর ক্যামেরায় ধরা দিয়েছেন ঐতিহ্যবাহী লুকে। অন্যদিকে, বর আবু সাইয়িদ রানা সেজেছিলেন সাদা ও সোনালি রঙের শেরওয়ানিতে। মাথায় ছিল তারকা স্ত্রীর শাড়ির সঙ্গে মেলানো পাগড়ি। আর নবদম্পতির কম্বিনেশন ছিল নজর কাড়া।

এ অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কয়েকটি লাইন জুড়ে দিয়েছিলেন। সেটি হচ্ছে- মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি, মধু সঞ্চয়ের পর, মধু পেরে করিল মুখর, শান্ত আনন্দের আমন্ত্রণে, আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।

এর আগে গত ১০ জানুয়ারি তাদের গায়ে হলুদ হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়।

ওই সময় বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেছিলেন, রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নেই। দুই পরিবারের সঙ্গে কথা বলে সবার সম্মতি নিয়ে তবেই বিয়ের আনুষ্ঠানিকতা করি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর