শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পুরনো পাঁচে আস্থা, সঙ্গে নতুন বিশ্বস্ত মুখ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৬:৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মধ্য দিয়ে গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে পুরনো পাঁচজনকেই আবার নিয়োগ দিয়েছেন সরকারপ্রধান। উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত করেছেন প্রধানমন্ত্রীর আস্থাভাজন একজন সাবেক সচিবকে।

পুরনো পাঁচজনে আস্থা সঙ্গে নতুন বিশ্বস্ত মুখউপদেষ্টাদের নিয়োগ দিয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ১৯৯৬-এর রুল ৩ বি (১) ক্ষমতাবলে এসব উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
নতুন করে নিয়োগ পাওয়া পুরনো পাঁচ উপদেষ্টা হলেন মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। তাঁদের মধ্যে মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক, তৌফিক-ই-এলাহী চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক, সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।


গত মেয়াদে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রয়াত হন। তবে ওই পদে আর কাউকে নিয়োগ দেননি প্রধানমন্ত্রী। এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর ২০০৯-২০১৪ মেয়াদে জনপ্রশাসন উপদেষ্টা ছিলেন।

এবার উপদেষ্টা পদে পুরনোদের সঙ্গে নতুন যোগ হয়েছেন সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।


তিনি কবি কামাল চৌধুরী হিসেবেও পরিচিত। তিনি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন প্রস্তুতির নেতৃত্ব দিয়েছেন। এবার দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিতে যুক্ত ছিলেন কামাল চৌধুরী। তিনি দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক ছিলেন।
২০১৭ সালে মুখ্য সচিব হিসেবে অবসরে যাওয়ার আগ পর্যন্ত কামাল চৌধুরী প্রভাবশালী আমলা ছিলেন।


এর আগে তিনি জনপ্রশাসনসচিব, শিক্ষাসচিব ও তথ্যসচিবের দায়িত্ব পালন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর