বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পোশাক রপ্তানি কমেছে যুক্তরাজ্যে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১৭:৩৭

বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বৃহত্তম বাজার যুক্তরাজ্যেও কমেছে পোশাক রপ্তানি। চলতি বছরের জানুয়ারি-অক্টোবর মেয়াদে বাংলাদেশ থেকে এই বাজারে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি কম হয়েছে ডলার ভ্যালুতে-৮.৯৮ শতাংশ। আর পরিমাণের ভিত্তিতে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি কমেছে ৮.৮৩ শতাংশ। ইউরোস্ট্যাট প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানা যায়।


তবে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি করা অন্য সব দেশেরও পোশাক রপ্তানি কমেছে দেশটিতে। ইউরোস্ট্যাটের তথ্যে আরো জানা যায়, গত তিন বছরের মধ্যে এবারই যুক্তরাজ্যের বাজারে পোশাক রপ্তানি সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ থেকে। এর আগে ২০২১ সালে ৭.৭৪ শতাংশ এবং ২০২৩ সালে ৩৫.৬৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও এবার নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৮.৯৮ শতাংশ।

এদিকে ২০১৮ সালে প্রাক-কভিডকালে যুক্তরাজ্যের সারা বিশ্ব থেকে পোশাক আমদানি ছিল এক হাজার ৬৮৩ কোটি মার্কিন ডলার (৮৮০ মিলিয়ন কেজি) এবং ২০১৯ সালে এক কোটি ৬৪৫ ডলার (৮৬২ মিলিয়ন কেজি)।


কভিডের বছরে, অর্থাৎ ২০২০ সালে যুক্তরাজ্যের আমদানি নেমে এসেছে এক হাজার ৫৫৪ বিলিয়ন মার্কিন ডলারে (৭২৮ মিলিয়ন কেজি)। ২০২১ সালে যুক্তরাজ্যের পোশাক আমদানির কিছুটা পুনরুদ্ধার ঘটেছে এবং এক হাজার ৪৩৫ কোটি ডলারে (৭৫০ মিলিয়ন কেজি) পৌঁছেছে, যা তখনো প্রাক-কভিড পর্যায়ের নিচে রয়েছে। ২০২২ সালে যথার্থভাবে এর পুনরুদ্ধার হয় এবং যুক্তরাজ্যের পোশাক আমদানি এক হাজার ৭৩৪ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়।

এই বছরের জানুয়ারি-অক্টোবরের মধ্যে যুক্তরাজ্যের বৈশ্বিক পোশাক আমদানি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় মূল্যের (ডলারে) দিক থেকে ১৬.৪৪ শতাংশ এবং পরিমাণের দিক থেকে ১২.২০ শতাংশ হ্রাস পেয়েছে।


জানা যায়, যুক্তরাজ্যের মোট পোশাক আমদানিতে মূল্যের দিক থেকে বাংলাদেশের শেয়ার ২৩ শতাংশ এবং পরিমাণের দিক থেকে ২৮ শতাংশ।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘যেহেতু আমরা স্যাচুরেশন পয়েন্টের কাছাকাছি চলে এসেছি এবং আগামী দশকগুলোতে বৈশ্বিক বাণিজ্য নীতি এবং প্রতিযোগিতার দৃশ্যপট বদলে যাবে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে আরো অংশ করায়ত্ত করা এবং প্রবৃদ্ধি টেকসই রাখার মূল চাবিকাঠি হবে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্পে সক্ষমতা অর্জন করে উচ্চমূল্য সংযোজনকারী পণ্যে যাওয়া ও উচ্চ মূল্যের বাজারগুলো সম্প্রসারণ করা।’ যখন আমরা বলি ‘উচ্চমূল্য সংযোজন’, তখন শব্দটিকে প্রায়ই আউটারওয়্যার, লনজারি, অ্যাক্টিভওয়্যার ইত্যাদির মতো আইটেমগুলোতে আবদ্ধ করে শব্দটির ভুল ব্যাখ্যা করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর