বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কক্সবাজারে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে কৃষক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১৬:৪১

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাপিতখালীতে লাইটার ট্রেনের ইঞ্জিন বগিতে কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) ভোরে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা।

নিহত আব্দুস সালাম (৪০) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমছড়ি এলাকার খেছু মিয়ার ছেলে। পেশায় কৃষক এ যুবক কাজের উদ্দেশে ঈদগাঁওতে এসেছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের বরাতে শুভরঞ্জন বলেন, ভোরে চট্টগ্রাম থেকে আসা একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যেবক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল। এ সময় ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় ঘন কুয়াশায় রেললাইন পার হওয়ার এক ব্যক্তি কাটা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।

শুভরঞ্জন জানান, কৃষকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর