বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

৭৮৫ যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছালো পর্যটক এক্সপ্রেস

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১৬:৩৪

৭৮৫ যাত্রী নিয়ে কক্সবাজারের পৌঁছেছে ঢাকা-কক্সবাজার রুটের দ্বিতীয় আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস। বুধবার (১০ জানুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে
কমলাপুরের ঢাকা রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি বিকেল সাড়ে তিনটার দিকে কক্সবাজার পৌঁছে।

কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, আজ প্রথম যাত্র শুরু করলো পর্যটকবাহী ট্রেন পর্যটক এক্সপ্রেস। সকাল সোয়া ছয়টা ছেড়ে আসা ট্রেনটি প্রায় সোয়া নয় ঘণ্টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছায়।

রাত সাড়ে আটটায় যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে ট্রেনটি- যোগ করেন রব্বানী।

যাত্রীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কক্সবাজার রুটে নতুন একজোড়া বিরতিহীন আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস চালু করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারের নন-এসি শ্রেণির ‘শোভন চেয়ার’ আসনের ভাড়া ৬৯৫ টাকা এবং এসি শ্রেণীর ‘স্নিগ্ধা’ আসনের ভ্যাটসহ ভাড়া এক হাজার ৩২৫ টাকা। বিমানবন্দর স্টেশন থেকেও একই ভাড়া নির্ধারণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর