বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসি

৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৬:৩০

নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, বিকাল ৩টা পর্যন্ত অর্থাৎ ভোট শুরুর সাত ঘণ্টায় ২৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মনসিংহে ২৯, রজশাহীতে ২৬, রংপুর এবং বরিশাল বিভাগে ভোট পড়েছ ৩১ শতাংশ।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সোয়া তিনটায় রাজধানীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এদিকে ৭টি ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়েছে বলে জানান সচিব।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ১৫ জনকে জাল ভোট অথবা জাল ভোটে সহায়তা করায় বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারও রয়েছে।


ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, কয়েকটি ভোটকেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল ফাটানো হয়েছে। এ তথ্যগুলো আমরা মিডিয়া থেকে সংগ্রহ করেছি।

দুজন সহকারী প্রিজাইডিং অফিসার অসুস্থতাজনিত কারণে মারা গেছে জানিয়ে তিনি বলেন, এরমধ্যে একজন শনিবার (৬ জানুয়ারি) রাতে দায়িত্বপালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। অন্যজন জামালপুরের দায়িত্বে ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর