বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দুই মেয়েকে নিয়ে ভোট দিলেন অভিনেতা ফেরদৌস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৪:৫২

ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান নিয়ে গঠিত) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ রাজধানীর মিরপুরের ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভোট দেন তিনি।


এ সময় স্ত্রী তানিয়া ফেরদৌস ও দুই মেয়ে নুজহাত ও নামিরাকে নিয়ে ভোটকেন্দ্রে আসেন ফেরদৌস আহমেদ।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সঙ্গে ঢাকা-১০ আসনের ঢাকা সিটি কলেজ কেন্দ্রে যান ফেরদৌস।


প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৭টা ৫৫ মিনিটের আগে ভোটকেন্দ্রে পৌঁছান। ৮টায় ভোট গ্রহণ শুরু হলে ভোট দেন তিনি।

নিজের নির্বাচনী এলাকায় ভোট দিতে আসা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেরদৌস আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘এই চমৎকার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিতে আসায় আমি আনন্দিত।’

ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর ফেরদৌস ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষ ভোট দিতে আগ্রহী এবং সর্বস্তরের মানুষ আজ ভোট দিতে আসবেন। আমার বিশ্বাস আমরা বড় ব্যবধানে জিতব।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর