বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রধানমন্ত্রীর আগমনের আগেই ভরে গেছে সভাস্থল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪, ১৬:৩০

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমনের পূর্বেই নেতাকর্মীদের ভরে গেছে নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ।

বৃহস্পতিবার দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করতে থাকেন জনসভাস্থলে। দলীয় প্রধানের নির্বাচনি প্রচারণার শেষ জনসভা হওয়ায় এমনিতেই নেতাকর্মীদের মাঝে উল্লাসের কোনো কমতি ছিল না। তার ওপর ১৫ বছর পরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে বৃহস্পতিবার সকাল থেকেই ঢল নেমেছিল নারায়ণগঞ্জ শহরে।

দুপুর ২টা নাগাদ পুরো মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। এর পরও বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসছিলেন নেতাকর্মীরা। বিকাল পৌনে ৩টায় সভাস্থলে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মাঠে উপস্থিত স্থানীয় এমপি শামীম ওসমান দুপুরে জানান, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দুর্গ। এই মাঠে আমরা ঈদের জামাত করি এবং এখানে জায়নামাজ বিছিয়ে কমপক্ষে ১ লাখ ২৫ হাজার মানুষ নামাজ পড়তে পারেন। সে হিসাবে মঞ্চের সামনের অংশ বাদ দিলেও প্রায় ২ লাখ মানুষের ধারণক্ষমতা আছে এই মাঠের। কিন্তু যেভাবে কর্মীদের ঢল নেমেছে, তাতে মাঠ ভরার পরও আশপাশে কয়েক কিলোমিটারজুড়েই নেতাকর্মীদের অবস্থান থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর