বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শোকজের জবাব দিয়ে রেলমন্ত্রী বললেন, ‘উসকানিমূলক বক্তব্য দিইনি’

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:২৬

নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজ নোটিশের ব্যাখ্যা দিয়েছেন পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম। বুধবার (২৭ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড় আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইনের কার্যালয়ে উপস্থিত হয়ে শোকজের জবাব দেন মন্ত্রী।

সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “আমার বিরুদ্ধে নোটিশে অভিযোগ আনা হয়েছে যে আমি বলেছি ‘যারা ভোট দিতে যাবেন না তাদের তালিকা হবে’―এটি উসকানিমূলক বক্তব্যের আওতায় এসেছে আচরণবিধি লঙ্ঘনের। তবে আমি বলেছি, যে দুটি ধারায় আপনারা নোটিশ দিয়েছেন এই দুটি ধারায় এটি উসকানিমূলক বক্তব্যের মধ্যে পড়ে না।


একজন প্রার্থী হিসেবে আমার দায়িত্ব ভোটারদের আহ্বান করা ভোট দেওয়ার জন্য। আর যারা ভোট দিতে আসতেছেন না তাদের তালিকা তো থাকছেই। আমি তো কোনো নেতিবাচক বক্তব্য দিইনি। তার পরও যেহেতু নোটিশ করেছে আমি সতর্ক থাকব।

”রেলপথ মন্ত্রী আরো বলেন, ‘প্রার্থী হিসেবে আমি নিজেও চাই একটা নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সেটা আমি নিজেও অঙ্গীকারবদ্ধ। ভোটাররা ভোট কেন্দ্রে আসবে না―এ ধরনের উসকানিমূলক বক্তব্যের বিষয়ে আমি সতর্ক থাকব।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মন্ত্রীকে পাঠানো শোকজ চিঠিতে ‘ভোট দিতে না গেলে তালিকা করার হুমকি’ দেওয়ার অভিযোগ আনা হয়।


এতে বলা হয়, পঞ্চগড়-২ আসনে নৌকার প্রার্থী মো. নূরুল ইসলাম সুজন গত ২৩ ডিসেম্বর দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকায় নির্বাচনী সভায় বক্তব্যে ভোট দিতে না গেলে তাঁদের তালিকা করে রাখার হুমকি দেন। তিনি বলেন, ‘একটি দল বের হয়েছে। তাঁরা বলছে ভোট দেবেন না। তাঁদের কথায় যদি কেউ ভোট দিতে কেন্দ্রে না যায় তাহলে ভোট দেওয়া নিয়ে আমরা দুইটি লিস্ট করছি। একটিতে কারা ভোট দিতে কেন্দ্রে যাচ্ছে, আর একটিতে কারা যাচ্ছে না।

আপনি সরকারি সুযোগ-সুবিধা নেবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না, তা হবে না। আমরা নৌকাকে ভোট দিতে বলছি না, আপনাদের যাকে খুশি তাঁকে ভোট দেন। কিন্তু ভোটকেন্দ্র গিয়েই ভোট দেন। যাঁরা ভোট দেবেন না তাঁরা চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে যে সুযোগ-সুবিধা পান তাঁর নাম কাটা যেতে পারে।’
এদিকে পঞ্চগড়-১ আসনে বিরোধীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগে নৌকার সমর্থক অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরুর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করেছে অনুসন্ধান কমিটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর