বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রধানমন্ত্রী

৭ জানুয়ারি সকালে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

রংপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:১৮

আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সবাইকে সকালবেলা ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। এই নির্বাচনে একেবারে সকালবেলা উঠে যারা ভোটার তাদের নিয়ে সবাই ভোটকেন্দ্রে যাবেন।

আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, এ নৌকা মার্কা আপনাদের জীবনমান উন্নত করেছে। কাজেই আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার আরেকটিবার সুযোগ আমাদের দেবেন, যাতে আপনাদের প্রত্যেকের জীবন উন্নত-সমৃদ্ধ করে দিতে পারি।

শেখ হাসিনা বলেন, নৌকা মার্কা নূহ নবীর নৌকা, সেই মহাপ্লাবনে মানুষকে বাঁচিয়েছিল। এ নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। এই নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উত্তরবঙ্গ মঙ্গামুক্ত হয়েছে। এখন আর মঙ্গাপীড়িত এলাকা নেই, মঙ্গা থেকে মুক্ত হয়ে এখন উন্নয়নের সুবাতাস বইছে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, একটা কথা মনে রাখবেন, বাবা-মা-ভাই সব হারিয়েছি। রিক্ত-নিঃস্ব আমি, আমার তো হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। কিন্তু আপনারা ভালো থাকুন, আপনাদের জীবন সুন্দর হোক, আপনাদের ছেলেমেয়েরা বংশ পরম্পরায় সুন্দর জীবন পাক সেটাই আমার লক্ষ্য।

ভূমিহীন-গৃহহীনদের বিনা পয়সার ঘরবাড়ি তৈরি করে দেওয়াসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নকাজের কথা তুলে ধরে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমরা আপনাদের সেবা দিচ্ছি। এটা হচ্ছে জাতির পিতার স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করে দিচ্ছি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কোনো মানুষ অবহেলিত থাকবে না। এটাই আমার কথা, আর সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সেটাকে ধরে রেখে এই বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলেই এদেশের উন্নতি হবে।

বক্তব্য শেষে শেখ হাসিনা তারাগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককে পরিচয় করিয়ে দিয়ে ভোটারদের কাছে তার জন্য ভোট চান।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।

জনসভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান। সঞ্চালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

এর আগে বেলা ১১টার দিকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরের তারাগঞ্জ আসেন তিনি। এখানকার জনসভায় যোগদান শেষে মিঠাপুকুর যাবেন শেখ হাসিনা।

সেখানে একটি পথসভায় যোগ দিয়ে স্বামী পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন তিনি। ফতেহপুরে স্বামীর কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাবেন তিনি।

সবশেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি।

প্রধানমন্ত্রী ও পীরগঞ্জের পুত্রবধূর আগমনে গোটা জেলায় সাজ সাজ রব। উৎসবের আমেজ বিরাজ করছে দলীয় নেতা-কর্মীদের মধ্যে। নিরাপত্তা জোরদারসহ সব রকমের প্রস্তুতি নিয়েছে পুলিশ-প্রশাসন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর